ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
১৮২০ বৃত্তি দিচ্ছে দক্ষিণ কোরিয়া; বাংলাদেশিদেরও আবেদনের সুযোগ
দক্ষিণ কোরিয়া এখন অনেক বিদেশি শিক্ষার্থীর জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিবছরই দেশটিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। উন্নত অর্থনীতি, বিশ্বস্বীকৃত শিক্ষা ব্যবস্থা ও নিরাপত্তার দিক দিয়ে দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম সেরা দেশগুলোর একটি।
দেশটির বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নানা ধরনের সুযোগ-সুবিধা দেয়। এর মধ্যে অন্যতম হচ্ছে ‘গ্লোবাল কোরিয়া স্কলারশিপ (GKS)’,। এটি কোরিয়া গভর্নমেন্ট স্কলারশিপ নামেও পরিচিত। এটি দক্ষিণ কোরিয়ার সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত একটি বৃত্তি কর্মসূচি। এর আওতায় স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ মেলে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এই বৃত্তির আবেদন করতে পারেন। প্রতি বছর প্রায় ১,৮২০টি বৃত্তি দেওয়া হয় বিদেশি শিক্ষার্থীদের মধ্যে।
বৃত্তির সুযোগ-সুবিধা
বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে থাকার ব্যবস্থা
একক রুমের ফ্ল্যাট, বোর্ডিং হাউস অথবা পেয়িং গেস্ট হিসেবে থাকার সুযোগ
যদিও ইংরেজির প্রচলন সীমিত, তরুণরা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বেশ ভালোভাবে ইংরেজি বলতে পারেন
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
মাসিক ভাতা
স্বাস্থ্যবিমা
গবেষণা ভাতা
যাতায়াতের জন্য বিমানের টিকিট
ভাষা প্রশিক্ষণ
কোরিয়ান ভাষায় দক্ষতার জন্য পুরস্কার
পড়াশোনা শেষে অনুদান
বৃত্তির মেয়াদ:
স্নাতকোত্তর: ৩ বছর
ডক্টরাল: ৪ বছর
গবেষণা কার্যক্রম: ৬ মাস
আবেদন প্রক্রিয়া:
চূড়ান্ত বর্ষে পড়ুয়া বা ফলাফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন
আবেদনকারীর ও তার পিতামাতার কেউই কোরিয়ার নাগরিক হতে পারবেন না
আবেদন করতে হবে নিজ দেশের কোরিয়া দূতাবাসের মাধ্যমে
আবেদনপত্রের সঙ্গে স্নাতকের সম্ভাব্য সনদ বা প্রশংসাপত্র জমা দিতে হবে
আবেদন যেভাবে:বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে ও আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।
বৃত্তির আবেদন শুরু হলে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত