ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
দুদকের নজরে সাবেক পররাষ্ট্র সচিব
দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের বিরুদ্ধে সরকারি অর্থের অপচয়, ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রবিরোধী চুক্তি সম্পাদন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের নথি অনুযায়ী, ১৯৮২ ব্যাচের কর্মকর্তা শহীদুল হক পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়ার কয়েক বছর পর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এ চাকরি নেন এবং সেখানে প্রায় দেড় যুগ দায়িত্ব পালন করেন। আইনানুগ প্রক্রিয়া ছাড়াই দীর্ঘ সময় বিদেশে চাকরি করায় সরকার তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়।
২০১৪ সালে দেশে ফিরে তৎকালীন সরকারের সুপারিশে তিনি পুনরায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন এবং দ্রুত পদোন্নতি পেয়ে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পান।
উল্লেখ আছে, সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি সরকারি অর্থ অপচয়, আন্তর্জাতিক সভা-সেমিনার আয়োজনের নামে অনিয়ম এবং আস্থাভাজন কর্মকর্তাদের নিয়ে প্রভাবশালী গ্রুপ তৈরি করে অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ভীতি ও অসন্তোষ সৃষ্টি করেন।
এছাড়া রোহিঙ্গা সংকট ব্যবস্থাপনায় নীতিগত ব্যর্থতা, বিদেশ ভ্রমণ ও সেমিনারে অতি ব্যয়, আইওএম ডেপুটি মহাপরিচালক পদে নির্বাচনী প্রচারণা চালানো এবং নির্দিষ্ট ব্যক্তিদের চাকরিতে সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
শহীদুল হকের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে