ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কড়া নজরদারি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে এবং সম্ভাব্য তেল পাচার রোধের জন্য বিজিবি বাংলাবান্ধা স্থলবন্দর ও পঞ্চগড়ের সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করেছে। পাশাপাশি, পঞ্চগড়ের ১৩৫ কিলোমিটার সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) সকাল থেকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন বাংলাবান্ধা স্থলবন্দর ও অন্যান্য সীমান্ত এলাকায় এই কার্যক্রম পরিচালনা করছে।
বিজিবি জানায়, সদর দফতরের নির্দেশনায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরসহ বিভিন্ন সীমান্ত পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন ও মালামাল তল্লাশি করছে।
ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে পারাপার হওয়া যাত্রীদের তল্লাশির পাশাপাশি সীমান্ত জুড়ে টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
বিজিবি আরও জানায়, দেশের জ্বালানি সম্পদ রক্ষা করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছে। তেল পাচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত