ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
হাসপাতাল পরিদর্শনে গিয়ে অর্ধেক ডাক্তার অনুপস্থিত পেলেন মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে হঠাৎ পরিদর্শনে বের হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (৭ মার্চ) সকালে তিনি নরসিংদীর একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সরাসরি পরিস্থিতি পর্যালোচনা করেন।
সকাল সাড়ে ৮টার দিকে তিনি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আকস্মিকভাবে উপস্থিত হন। সেখানে তিনি জরুরি বিভাগ, রোগীদের ওয়ার্ড এবং চিকিৎসকদের চেম্বার ঘুরে দেখেন এবং সেবার সামগ্রিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শনের সময় প্রায় এক ঘণ্টা হাসপাতালে অবস্থান করেও বেশিরভাগ চিকিৎসককে দায়িত্বস্থলে না পেয়ে হতাশা প্রকাশ করেন মন্ত্রী। রোস্টার অনুযায়ী কয়েকজন চিকিৎসক ও স্টাফ কর্মস্থলে অনুপস্থিত থাকায় তিনি ক্ষোভও জানান।
এর আগে গত ৫ মার্চ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে নির্ধারিত সময়ে চিকিৎসকদের উপস্থিত না থাকার বিষয়ে সংবাদ প্রকাশ হলে বিষয়টি মন্ত্রীর নজরে আসে। এরপরই তিনি ডাক্তারদের সময়মতো কর্মস্থলে থাকার বিষয়ে কঠোর বার্তা দেন।
এ সময় উপস্থিত ছিলেন ইশতিয়াক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা; ডা. কাজী মো. আতিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা; এবং ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লাসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন শুরু
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- বিশ্ববাজারে তেলের দামে বড় পতন