ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
খারাপ সংস্কৃতি মুক্ত সংসদ উপহার দিতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সংসদীয় গণতন্ত্রের হৃত গৌরব পুনরুদ্ধারে এবং অতীতের নেতিবাচক রাজনৈতিক চর্চা ঝেড়ে ফেলতে এক নতুন ধারার সংসদ উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ক্ষমতাসীন দল বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন হবে জনগণের আস্থার প্রতিফলন, যেখানে কোনো ‘খারাপ সংস্কৃতি’র স্থান হবে না। শনিবার (৭ মার্চ) গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংসদ সদস্যদের প্রশিক্ষণের সমাপনী দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ জানান, সংসদীয় রীতিনীতি ও আইনি কাঠামোর ওপর বিশেষ গুরুত্ব দিয়ে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘কনস্টিটিউশন, রুলস অব প্রসিডিউর, কাস্টমস, কনভেনশন অব দি হাউস- এসব বিষয় নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে আলাপ হয়েছে। সেইসঙ্গে বিশ্বের যেসব দেশ শক্তিশালী গণতন্ত্রের চর্চা করে থাকে, সেসব দেশের সংসদে চর্চার ওপর কথা বলেছি।’ উন্নত বিশ্বের সংসদীয় কাঠামোর আদলে বাংলাদেশের সংসদকেও আধুনিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি ইঙ্গিত দেন।
দীর্ঘদিন ধরে দেশের সংসদে চলমান নেতিবাচক চর্চাগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে বিরূপ ধারণা রয়েছে, তা পরিবর্তনের প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আশা করি আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে। বলবেন- এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন। অতীতে সংসদে যেসব নেতিবাচক সৃষ্টি হয়েছে, সেগুলো মানুষের মন থেকে আমরা মুছে দেব।’ তাঁর মতে, এবারের সংসদ হবে প্রকৃত অর্থেই জনপ্রত্যাশা পূরণের মঞ্চ।
নতুন এবং তরুণ সংসদ সদস্যদের নিয়ে সালাহউদ্দিন আহমদের প্রত্যাশা আকাশচুম্বী। তিনি নবীনদের রাজনৈতিক শুদ্ধতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, ‘যারা নতুন সংসদ সদস্য, তারা নতুন করে যাত্রা শুরু করবেন, শিখবেন ভালো। তাদের ভেতরে কোনো খারাপ সংস্কৃতি না থাকলে ভালো শিক্ষাটা পাবেন। একটা বাচ্চা যেমন জন্মগ্রহণের পর সতেজ সংস্কৃতি শিখে, ঠিক সেভাবে নবীন সংসদ সদস্যদেরও প্রস্তুত করার চেষ্টা করছি।’ তিনি বিশ্বাস করেন, শুরু থেকেই সঠিক দিশা পেলে এই নবীনরাই আগামীর শক্তিশালী গণতন্ত্রের কারিগর হবেন।
উল্লেখ্য, আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরেই বিএনপি এই দুই দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণের আয়োজন করে। শনিবার শেষ দিনের প্রথম সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ, ঢাকা বিভাগ এবং ফরিদপুর অঞ্চলের সংসদ সদস্যরা অংশ নেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হয়। অভিজ্ঞ সাবেক আমলা, নামী শিক্ষাবিদ এবং সংসদীয় রীতিনীতিতে পারদর্শী সাবেক সংসদ সদস্যরা এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মাধ্যমে মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় আরও দক্ষ করে তোলাই বিএনপির মূল লক্ষ্য।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?