ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
প্রতি শনিবার সরাসরি নাগরিক সমস্যা শুনবেন ডিএসসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নাগরিকদের সমস্যা ও অভিযোগের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার নতুন উদ্যোগ নিয়েছে। প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম নগর ভবনে প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ আয়োজনের ঘোষণা দিয়েছেন।
ডিএসসিসির পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই কার্যক্রমের মাধ্যমে দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধান এবং নাগরিক সম্পৃক্ততা নিশ্চিত করা হবে।
ঘোষণা অনুযায়ী, রমজান মাস ব্যতীত সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, এবং রমজান মাসে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নাগরিকরা নগর ভবনের প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের অভিযোগ ও মতামত সরাসরি জানাতে পারবেন।
ডিএসসিসি আশা করছে, এই উদ্যোগে নাগরিকরা তাদের সেবা সংক্রান্ত সমস্যা নিয়ে প্রশাসকের সঙ্গে সরাসরি মতবিনিময় করতে পারবে এবং সমাধানের পথে সহায়তা পাবে।
নাগরিকদের উৎসাহিত করা হয়েছে, তারা নিয়মিত ‘পাবলিক হিয়ারিং ডে’-তে অংশগ্রহণ করে তাদের এলাকার বিভিন্ন সমস্যা প্রশাসকের নজরে আনবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর