ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে স্কলারশিপের সুযোগ
যুক্তরাষ্ট্র সরকার বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ ও ফেলোশিপ দিয়ে থাকে। এর মধ্যে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হলো ‘ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট (FLTA)’। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এ প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে।
এই স্কলারশিপের আওতায় নির্বাচিত বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা শেখানোর সুযোগ পাবেন। বাংলাদেশি তরুণ-তরুণীদের মধ্যে যাঁরা শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন, বিশেষ করে আমেরিকান স্টাডিজ, সাংবাদিকতা ও গণমাধ্যম, ইংরেজি/আমেরিকান সাহিত্য কিংবা বাংলা ভাষা প্রশিক্ষণের সঙ্গে যুক্ত- তাঁরা ফুলব্রাইট এফএলটিএ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রোগ্রামটি পরিচালনা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহায়তায় ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন (IIE)। আগ্রহীরা আগামী ৩১ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
ফেলোরা আমেরিকায় অবস্থানকালে প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা ভাষা ক্লাসে সহায়তা করবেন এবং প্রতি সেমিস্টারে অন্তত দুটি কোর্স সম্পন্ন করবেন। এর একটি অবশ্যই আমেরিকান স্টাডিজ বিষয়ক হতে হবে। এই প্রোগ্রামটি শুধু ভাষা শেখানোর সুযোগই নয় বরং ফেলোদের ও আমেরিকান শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃতির বিনিময়েরও একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
উল্লেখ্য, ২০০৬ সাল থেকে বাংলাদেশি শিক্ষাবিদরা নিয়মিতভাবে এই শিক্ষা বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।
কারা আবেদন করতে পারবেন?
ফুলব্রাইট এফএলটিএ (FLTA) স্কলারশিপের জন্য আবেদন করতে আগ্রহী প্রার্থীদের কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে:
ইংরেজি বা সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অন্তত সাত বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
বাংলাদেশের কোনো স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অন্তত চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। TOEFL-এ অন্তত ৮০ অথবা IELTS-এ অন্তত ৭ স্কোর থাকতে হবে।
আবেদনকারীর অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে।
সম্পূর্ণ আবেদনপত্র যথাযথভাবে জমা দিতে হবে।
স্কলারশিপে কী কী সুবিধা মিলবে?
৯ মাসব্যাপী এই নন-ডিগ্রি প্রোগ্রামে নির্বাচিত প্রার্থীরা যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিনামূল্যে বাংলা ভাষা শেখাবেন বিদেশি শিক্ষার্থীদের। পাশাপাশি নিজ দেশের সংস্কৃতি তুলে ধরার সুযোগ পাবেন এবং পেশাগত ও ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়নের সুযোগ মিলবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহীদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
একাডেমিক সনদ ও নম্বরপত্র (স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের) আপলোড করতে হবে।
তিনজন সুপারিশকারী আলাদা আলাদা ভাবে অনলাইন পোর্টালের মাধ্যমে সুপারিশপত্র জমা দেবেন।
একাডেমিক রেকর্ডসংক্রান্ত ফর্ম অনলাইন আবেদন সাইট থেকেই পাওয়া যাবে।
TOEFL বা IELTS স্কোরের সনদ আপলোড করতে হবে।
আবেদনের শেষ সময়আগ্রহীদের প্রথমে একটি অনলাইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমা:৩১ জুলাই ২০২৫, বাংলাদেশ সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আবেদন সম্পর্কে বিস্তারিত জানতেএই লিংকে ক্লিক করুন। আবেদনের নির্দেশনা সম্পর্কে জানতে এই লিংকে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে