ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
যে কারণে ইরান সীমান্তে ৩৩ বাংলাদেশি গ্রেপ্তার
অবৈধভাবে ইরানে প্রবেশের চেষ্টার অভিযোগে পাকিস্তান-ইরান সীমান্তে ৩৩ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) এবং ফ্রন্টিয়ার কর্পস (এফসি) বুধবার (২৪ জুলাই) তাফতানের নিকটবর্তী স্থানে এক যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
সূত্রমতে, এই বাংলাদেশিরা বেলুচিস্তান প্রদেশের চাগাই জেলার মাসকিল এলাকা দিয়ে ইরানে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এই নির্জন অঞ্চলটি প্রায়শই পাকিস্তান থেকে ইরানে অবৈধভাবে পারাপারের জন্য ব্যবহৃত হয়। আটককৃত ব্যক্তিরা গত জুন এবং জুলাই মাসে বৈধভাবেই পাকিস্তানে প্রবেশ করেছিলেন। তবে, কোনো প্রকার বৈধ কাগজপত্র বা অনুমতি ছাড়াই তারা ইরান সীমান্তে পাড়ি জমানোর চেষ্টা করেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি অনুসারে, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা দলবদ্ধভাবে ইরানে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের বাধা দেয়। ইরানে প্রবেশের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন।
একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, "ঘটনাস্থল থেকে ৩৩ জনকেই গ্রেপ্তার করে পরবর্তী তদন্তের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।" প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই বাংলাদেশিরা কোনো মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন, যারা সীমান্ত এলাকায় সক্রিয় রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ