ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
সাভার ও কুমিল্লায় চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক: সাভার ও কুমিল্লা সেনানিবাসে এক বিশেষ সফরে গিয়ে দেশের স্বাস্থ্য ও শিক্ষাখাতে সেনাবাহিনীর নতুন এক অধ্যায় উন্মোচন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (১৫ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই সফরের মাধ্যমে নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের তথ্য জানানো হয়।
সফরের শুরুতেই সেনাবাহিনী প্রধান সাভারে আর্মি ইন্সটিটিউট অব ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০০ শয্যাবিশিষ্ট এই বিশেষায়িত প্রতিষ্ঠানে সাধারণ ফিজিওথেরাপির পাশাপাশি স্পিচ থেরাপি ও আধুনিক রোবোটিক রিহ্যাবিলিটেশন চিকিৎসার সুবিধা থাকবে। মূলত স্নায়ুরোগ, পক্ষাঘাতগ্রস্ত এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নত চিকিৎসা প্রদানের লক্ষ্যেই এই আধুনিক কেন্দ্রটি গড়ে তোলা হচ্ছে। এছাড়াও অভিযানে বা দুর্ঘটনায় আহত সেনাসদস্যদের সুস্থতায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এরপর সেনাবাহিনী প্রধান কুমিল্লা সেনানিবাসের কাছে আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করেন এবং একই সাথে একটি ৫০০ শয্যার নতুন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মাধ্যমে কুমিল্লা অঞ্চলে সেনাবাহিনীর উন্নত চিকিৎসা সেবার পরিধি আরও বিস্তৃত হলো। উল্লেখ্য, এ বছরের শুরুতেই নিজস্ব ৫ একর জমিতে এই কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছিল, যা আজ নিজস্ব অর্থায়নে নির্মিত ৭.৭ একরের স্থায়ী ক্যাম্পাসে পূর্ণতা পেল।
শিক্ষা ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি সাফল্যের স্বাক্ষর রাখছে। বর্তমানে এখানে ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন এবং ইতোমধ্যেই ২৮৩ জন নবীন চিকিৎসক এখান থেকে শিক্ষা শেষ করে দেশ-বিদেশে মানবসেবায় নিয়োজিত আছেন। আইএসপিআর আরও জানিয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে আগামী শিক্ষাবর্ষ থেকেই এই কলেজে বিদেশি শিক্ষার্থী ভর্তি করানোর পরিকল্পনা রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত