ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
দীর্ঘদিন পর দেশের শেয়ারবাজারে মৌলভিত্তির দুই শক্তিশালী কোম্পানি—গ্রামীণফোন এবং বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো ( বিএটিবিসি)—আজ এক অসাধারণ চমক দেখিয়েছে। তাদের অসাধারণ পারফরম্যান্সের সুবাদে আজ (২১শে জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকে চার মাসের রেকর্ড গড়েছে।
আজ ডিএসইর প্রধান সূচক সাড়ে ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১৯ পয়েন্টে, গত চার মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান। এই উত্থানের প্রায় অর্ধেকের বেশি এসেছে গ্রামীণফোন এবং বিএটিবিসি থেকে। সম্মিলিতভাবে এই দুটি কোম্পানি সূচকে সাড়ে ১৪ পয়েন্টের বেশি যোগ করেছে, যা বাজারে কোম্পানি দুটির প্রতিপত্তি এবং গুরুত্বকে স্পষ্ট করে তুলেছে।
কোম্পানি দুটির মধ্যে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন একাই ৯.১৭ পয়েন্ট যোগ করে একক কোম্পানি হিসেবে সূচক বৃদ্ধিতে নেতৃত্ব দিয়েছে। অন্যদিকে, তামাক খাতের অন্যতম প্রভাবশালী এবং সুপ্রতিষ্ঠিত কোম্পানি বিএটিবিসি সূচকে ৫.১১ পয়েন্ট যোগ করে এই উত্থানে সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এই দুটি মৌলভিত্তির কোম্পানির এমন শক্তিশালী পারফরম্যান্স একটি ইতিবাচক ইঙ্গিত বহন করে। এতে দেখা যায়, বাজারের প্রতিকূল পরিস্থিতিতেও কোম্পানি দুটি তাদের ব্যবসা এবং আর্থিক ভিত্তি মজবুত রাখতে পারে। যে কারণে বিনিয়োগকারীরা আবারও কোম্পানি দুটির প্রতি আগ্রহী হচ্ছেন।
সাধারণত মৌলভিত্তির কোম্পানিগুলো বাজারের খারাপ সময়ে স্থিতিশীলতা বজায় রাখে এবং ভালো সময়ে বাজারকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। গ্রামীণফোন এবং বিএটিবিসি'র আজকের এই নেতৃত্ব শুধু তাদের নিজস্ব ভালো পারফরম্যান্সের পরিচায়ক নয়, বরং এটি সামগ্রিকভাবে বাজারের ইতিবাচকতা এবং ভবিষ্যতের জন্য একটি উজ্জ্বল বার্তা বয়ে এনেছে।
এদিন ডিএসইর সূচক উত্থানে রাখার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে বহুজাতিক আরও দুই কোম্পানির ভূমিকা ছিল। যেগুলো হলো-বার্জার পেইন্টস ও লাফার্জহোলসিম। কোম্পানি দুটির মধ্যে ডিএসইর সূচকে বার্জার পেইন্টস ১.১৫ পয়েন্ট এবং লাফার্জহোলসিম ১.১১ পয়েন্ট যোগ করেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)