ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বিনিয়োগকারীদের আস্থায় চার মাসের চূড়ায় সূচক
নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার (০৯ ফেব্রুয়ারি, ২০২৬) দেশের শেয়ারবাজারের সূচক চার মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে । এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বাড়ায় বাজারে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, দীর্ঘ সময় পর দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। নতুন সরকার গঠনের পর বাজার পরিস্থিতি আরও স্থিতিশীল হবে—এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা আবারও লেনদেনে সক্রিয় হচ্ছেন। সূচকের উত্থান হলেও বড় ধরনের দরপতনের ঝুঁকি কম বলে মনে করছেন তারা। ফলে এই সময়ে ভালো মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করলে প্রত্যাশিত মুনাফা অর্জনের সম্ভাবনা রয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮২.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১১.৯৪ পয়েন্টে, যা গত ৪ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৮ অক্টোবর, ২০২৫ সালে ডিএসইর সূচক ছিল ৫ হাজার ৩৩৭.৮৬ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭.৫০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩৩.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩১.৫৬ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩২৭টির দর বেড়েছে, ৩৭টির দর কমেছে এবং ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৬৪৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৪৭৮ কোটি ৫৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ১৬৭ কোটি ৬৩ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৬ কোটি ৩৩ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩০টির, কমেছে ৪১টির এবং পরিবর্তন হয়নি ২১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৯.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৯২.৮৮ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৫৩.৩০ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা