ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারে ইতিবাচক ধারা, সূচক ও লেনদেনে নতুন রেকর্ড
নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি, ২০২৬) জাতীয় সংসদ নির্বাচনের আগে শেষ কার্যদিবস শেয়ারবাজারে সূচক ও লেনদেনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনেও উল্লেখযোগ্য রেকর্ড হয়।
একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে, যা বিনিয়োগকারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে অগ্রগতি হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা।
তাদের মতে, জাতীয় সংসদ নির্বাচনের পর শেয়ারবাজার আরও স্বাভাবিক ও টেকসই স্থিতিশীলতায় ফিরবে—এমন প্রত্যাশা থেকেই বিনিয়োগকারীরা আগের তুলনায় এখন বেশি আগ্রহ নিয়ে লেনদেনে অংশ নিচ্ছেন। আর এই বাড়তি অংশগ্রহণের ফলেই শেয়ারবাজারে ধারাবাহিকভাবে নতুন রেকর্ড তৈরি হচ্ছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৭.৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯৯.৯৩পয়েন্টে, যা গত ৪ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৬ অক্টোবর, ২০২৫ সালে ডিএসইর সূচক ছিল ৫ হাজার ৪২৩.৬৪ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৯.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬.৯৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২৭.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৮.৯৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৮৮টির দর বেড়েছে, ৬৭টির দর কমেছে এবং ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৭৯০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১০ সেপ্টেম্বর, ২০২৫ সালে ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৪৯ কোটি ৯৬ লাখ টাকা। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৬৪৬ কোটি ১৭ লাখ টাকার। অর্থাৎ গতকালের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১৪৪ কোটি টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৮ কোটি ৮৫ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৬৬টির, কমেছে ২৪টির এবং পরিবর্তন হয়নি ১৩টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪১.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৪.৪৩ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১০৯.৮৬ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?