ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাবির আইবিএ এক্সিকিউটিভ এমবিএতে ভর্তির সুযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ২০২৫ সালের ফল সেশনের (ব্যাচ-৪) এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু করেছে। আগ্রহী প্রার্থীরা যেকোনো বিভাগ থেকে স্নাতক ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ ২.৫ বা দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন।
প্রার্থীকে অবশ্যই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ অথবা দ্বিতীয় বিভাগে পাস করতে হবে। তবে কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
আইবিএর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনপত্র অনলাইনে জমা দেওয়া যাবে আগামী ৩০ জুলাই (বুধবার) পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ আগস্ট (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত।
ভর্তির জন্য যোগ্য হতে হলে স্নাতকের পর কমপক্ষে পাঁচ বছরের পূর্ণকালীন চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এই অভিজ্ঞতা এক্সিকিউটিভ পদ বা সরকারি চাকরির নবম গ্রেড বা তার ঊর্ধ্বতন পদের হতে হবে।
বিদেশি নাগরিক বা বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে GRE/GMAT-এ কমপক্ষে ৭৫ পারসেন্টাইল স্কোর অর্জন করলে লিখিত পরীক্ষায় ছাড় মিলবে। তবে সাক্ষাৎকারে অংশগ্রহণ বাধ্যতামূলক। বিদেশি ডিগ্রির ক্ষেত্রে সমমান নির্ধারণ করবে আইবিএর সমতুল্যতা কমিটি।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫০ টাকা যা অনলাইনের মাধ্যমে জমা দেওয়া যাবে। বিস্তারিত তথ্য এবং আবেদন ফর্ম পাওয়া যাবে আইবিএর মূলওয়েবসাইট ও ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে।
ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত