ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
রাজধানীর সাতটি সরকারি কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২২ ও ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে। এর আগে অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পরই আবেদন প্রক্রিয়া শুরু হবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক এবং ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, “আজ ভর্তি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সিদ্ধান্ত হয়, ২২ আগস্ট বিকেল ও ২৩ আগস্ট সকাল দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।”
ভর্তি প্রক্রিয়ার টেকনিক্যাল সহায়তা দেবে বুয়েট। এছাড়া ভর্তি সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ২৬ জুলাই শনিবার ভর্তি কমিটির আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। এরপরই অনলাইনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানান অধ্যক্ষ ইলিয়াস হোসেন।
এর আগে ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু করতে অনুমোদন দেওয়া হয়। এতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ভর্তি কার্যক্রম একটি স্বতন্ত্র একাডেমিক কাঠামো ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ এর অধীনে পরিচালিত হবে।
সরকারি সাত কলেজ হলো:
১) ঢাকা কলেজ
২) ইডেন মহিলা কলেজ
৩) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
৪) সরকারি বাঙলা কলেজ
৫) কবি নজরুল সরকারি কলেজ
৬) সরকারি তিতুমীর কলেজ এবং
৭) সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?