ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন পুলিশের ৩৩০ সদস্য
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৮ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতা শেষে পুলিশের পোশাক পরার সুযোগ পাচ্ছেন ৩৩০ জন সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট। ২০০৭ সালে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ‘দলীয় বিবেচনা’র অভিযোগে বাতিল করা সেই আলোচিত নিয়োগের আদেশটি অবশেষে প্রত্যাহার করে নিয়েছে বর্তমান সরকার। এর ফলে ওই সময়কার চূড়ান্তভাবে নির্বাচিত ১২৩ জন সার্জেন্ট এবং ২০৭ জন সাব-ইন্সপেক্টরের (নিরস্ত্র) চাকরিতে যোগদানের পথ সুগম হলো।
সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-২ থেকে জারি করা এক বিশেষ প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে, ২০০৬ সালে নিয়োগের জন্য বাছাইকৃত এসব প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া ২০০৭ সালে এক আদেশের মাধ্যমে বাতিল করা হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে সেই বাতিলের সিদ্ধান্তটি প্রত্যাহার করে তাদের নতুনভাবে নিয়োগ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্ত্রণালয়।
তবে এই বিশেষ নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্তারোপ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০০৭ সালে নিয়োগ বাতিল না হলে যে তারিখে তারা স্বাভাবিকভাবে কর্মস্থলে যোগ দিতেন, সেই দিন থেকেই তাদের ‘ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা গণনা করা হবে’। অর্থাৎ তারা তাদের ব্যাচমেটদের মতোই সিনিয়রিটি পাবেন। তবে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, এ ক্ষেত্রে তারা পেছনের মেয়াদের জন্য কোনো ধরনের ‘আর্থিক সুবিধা দেওয়া হবে না’।
নতুনভাবে নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তাদের পুনরায় পেশাদারিত্বের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নির্দেশনায় বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের জন্য ছয় মাসের মৌলিক প্রশিক্ষণকাল এবং সর্বোচ্চ দুই বছরের শিক্ষানবিশকাল নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার ফল এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রচলিত বিধিমালা অনুসরণ করে একটি সমন্বিত গ্রেডেশন তালিকা তৈরি করা হবে। পুরো প্রক্রিয়াটি দ্রুত বাস্তবায়নের জন্য পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- সম্পূর্ণ স্কলারশিপে অক্সফোর্ডে পিএইচডির সুযোগ
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫