ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
মাসিক ভাতাসহ স্কলারশিপ দিচ্ছে চুলালংকর্ন ইউনিভার্সিটি, আবেদন যেভাবে
পার্থ হক
রিপোর্টার
পার্থ হক: দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম সেরা শিক্ষাকেন্দ্র থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত ‘চুলালংকর্ন ইউনিভার্সিটি’ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় স্কলারশিপের ঘোষণা দিয়েছে। ২০২৬ শিক্ষাবর্ষে দুই বছর মেয়াদি স্নাতকোত্তর (মাস্টার্স) এবং তিন বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে এই বৃত্তির আওতায় অধ্যয়ন করা যাবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের যোগ্য শিক্ষার্থীরা কোনো প্রকার আবেদন ফি ছাড়াই এই স্কলারশিপের জন্য আবেদন করার সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয় পরিচিতি: থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত চুলালংকর্ন ইউনিভার্সিটি একটি প্রাচীন ও স্বায়ত্তশাসিত সরকারি গবেষণা প্রতিষ্ঠান। ১৯১৭ সালে রাজা রাম ষষ্ঠ এটি প্রতিষ্ঠা করেন। বিশ্বমানের শিক্ষা কার্যক্রম, অত্যাধুনিক গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়টি এশিয়াজুড়ে অত্যন্ত সমাদৃত।
স্কলারশিপের সুযোগ-সুবিধা:
নির্বাচিত শিক্ষার্থীরা এই বৃত্তির অধীনে একগুচ্ছ আকর্ষণীয় আর্থিক সুবিধা পাবেন:
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
জীবনযাত্রা নির্বাহের জন্য প্রতিমাসে ১৬,০০০ বাত (Baht) উপবৃত্তি বা স্টাইপেন্ড দেওয়া হবে।
ইকোনমি ক্লাসের রাউন্ড ট্রিপ বিমান টিকিট (আসা-যাওয়া) প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা:
স্নাতকোত্তর বা মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রার্থীর স্নাতক ডিগ্রি থাকতে হবে।
পিএইচডি প্রোগ্রামের জন্য অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
বিগত শিক্ষাজীবনে ভালো ফলাফল থাকা জরুরি।
স্নাতক পর্যায়ে সিজিপিএ (CGPA) কমপক্ষে ২৭৫ এবং স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ কমপক্ষে ৩২৫ থাকতে হবে।
ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএসে (IELTS) ন্যূনতম ৫.০ অথবা টোফেলে (TOEFL) ন্যূনতম ৫৫০ স্কোর থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং শারীরিকভাবে সুস্থ হতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
আবেদনের সময় নিম্নোক্ত কাগজপত্রগুলো জমা দিতে হবে:
১. আবেদনকারীর পাসপোর্ট ও রঙিন ছবি।
২. সকল একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট।
৩. জীবনবৃত্তান্ত (CV)।
৪. চিকিৎসকের দেওয়া হেলথ বা মেডিকেল রিপোর্ট।
৫. ইংরেজি ভাষাদক্ষতার সনদ।
৬. দুইজন বিশিষ্ট ব্যক্তির সুপারিশপত্র বা রিকমেন্ডেশন লেটার।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা: আগ্রহী প্রার্থীদেরঅনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের বিস্তারিত নির্দেশিকা ও ফর্ম বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পোর্টালে পাওয়া যাবে। আবেদনের শেষ সময় আগামী ১০ মে ২০২৬। থাইল্যান্ডের এই স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত