ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
আবেদন না করলেও এমপিওভুক্ত শিক্ষকদের বদলি করতে পারবে সরকার
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বদলি প্রক্রিয়ায় আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে কেবল শিক্ষকদের ব্যক্তিগত আবেদনের ওপর ভিত্তি করে নয়, বরং প্রশাসনিক প্রয়োজনে বা শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে শিক্ষা মন্ত্রণালয় নিজেই যে কাউকে বদলি করার ক্ষমতা রাখবে। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বদলি সংক্রান্ত বিশেষ সফটওয়্যারের কার্যকারিতা নিয়ে আয়োজিত এক সভায় এই গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে অংশ নেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন যে, বিদ্যমান নীতিমালায় শিক্ষকদের নিজ ইচ্ছায় আবেদন ছাড়া বদলির কোনো সুযোগ ছিল না। তবে নতুন সংশোধনী অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এখন থেকে প্রয়োজনে শিক্ষকদের যে কোনো স্থানে স্থানান্তর করতে পারবে। তিনি বিষয়টিকে ‘শাস্তিমূলক বদলি’ হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষামন্ত্রীর সরাসরি নির্দেশনায় এই বিশেষ ধারাটি নতুন বদলি নীতিমালায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
বদলি প্রক্রিয়াকে আধুনিক ও স্বচ্ছ করতে তৈরিকৃত সফটওয়্যারের ডেমো দেখে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সব ঠিক থাকলে পবিত্র ঈদুল ফিতরের পরপরই সারা দেশের মাঠ পর্যায় থেকে শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ শুরু করবে মাউশি। তথ্য সংগ্রহের প্রক্রিয়া শেষ হওয়ার পরেই এই সফটওয়্যারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বদলি কার্যক্রম শুরু হবে।
শিক্ষামন্ত্রীর নির্দেশনায় বদলির পরিধি আরও বিস্তৃত করা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, কেবল সাধারণ শিক্ষক নয়, এখন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান শিক্ষক এবং এমপিওভুক্ত কর্মচারীরাও এই বদলি প্রক্রিয়ার আওতায় চলে আসবেন। বিষয়টি নিশ্চিত করতে বদলি সফটওয়্যারের মডিউলে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তন আনার জন্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটককে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের ছুটির পরেই নীতিমালার এই নতুন দিকগুলো চূড়ান্তভাবে সংশোধন করা হবে বলে জানা গেছে।
সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশাসনিক শৃঙ্খলা আরও জোরালো হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সাথে এটি শিক্ষকদের দীর্ঘদিনের ঐচ্ছিক বদলির দাবি পূরণের পাশাপাশি অসাধু কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথও সুগম করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল