ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
সপ্তাহের তৃতীয় কর্মদিবস আজ মঙ্গলবার (২২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫০.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭০.৫৭ পয়েন্টে, যা গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ। এদিন লেনদেনে অংশ নেয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৩টির দর বেড়েছে, যার মধ্যে বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদার শীর্ষে ছিল ৪ কোম্পারি শেয়ারে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৪টি হলো- উত্তরা ফাইন্যান্স, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, আরএকে সিরামিকস এবং হাইডেলবার্গ সিমেন্ট। আজ ডিএসইতে এসব কোম্পানির শেয়ারের বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল। যে কারণে এসব শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা ছিলনা। চাহিদার তুলনায় সরবারহ কম থাকায় এসব কোম্পানির শেয়ার বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়ে যায়।
কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে উত্তরা ফাইন্যান্সের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৯.৮৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ৫০ পয়সায়। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ৬০ পয়সা থেকে ১৪ টাকা ৫০ পয়সায় উঠানামা করে। এদিন ডিএসইতে কোম্পানিটির ৯৩ হাজার ৫০৩টি শেয়ার ১৩ লাখ ৩৯ হাজার টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৯.৬০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ টাকা ৭০ পয়সায়। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৭০ পয়সা থেকে ১৩ টাকা ৭০ পয়সায় উঠানামা করেছে। এদিন ডিএসইতে কোম্পানিটির ৪০ লাখ ৮৪ হাজার ৪০৯টি শেয়ার ৫ কোটি ৪৬ লাখ ৬৬ হাজার টাকা।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে আরএকে সিরামিকসের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ৯.৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২ টাকা ৯০ পয়সায়। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২২ টাকা ৯০ পয়সা পয়সায় লেনদেন করেছে। অর্থাৎ লেনদেনর শুরুতেই শেয়ারটি বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়। দিনশেষে ডিএসইতে কোম্পানিটির ৭ লাখ ৭৩ হাজার ৫৯০টি শেয়ার ১ কোটি ৭৭ লাখ ১৫ হাজার টাকা।
আজ ডিএসইতে হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার দর ২১ টাকা ৩০ পয়সা বা ৮.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬৪ টাকা ৭০ পয়সায়। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২৪৩ টাকা ৩০ পয়সা থেকে ২৬৪ টাকা ৭০ পয়সায় উঠানামা করেছে। এদিন ডিএসইতে কোম্পানিটির ১ লাখ ১ হাজার ৫৮২টি শেয়ার ২ কোটি ৬৩ লাখ ৮৫ হাজার টাকা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)