ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
শাহজালাল বিমানবন্দরে কার্গো থেকে ৭টি অস্ত্র নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক : ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্সের স্ট্রংরুম থেকে সাতটি অস্ত্র চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিমান কর্তৃপক্ষ। বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম জানিয়েছেন, জিডি করা হয়েছে ২৮ অক্টোবর, তবে মামলার উদ্যোগ নেয়া হয়নি।
চুরির ঘটনাটি ১৮ অক্টোবর দুপুরে ঘটে, যখন শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ২৭ ঘণ্টা সময় লেগেছে। চুরি হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের এমফোর কার্বাইন ও ব্রাজিলের টরাস পিস্তল। এখনও জানা যায়নি, এসব অস্ত্র কোন বাহিনীর ছিল।
বুশরা ইসলাম জানিয়েছেন, বিমান মন্ত্রণালয় ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে। একইসঙ্গে জিডির প্রেক্ষিতে পুলিশও পৃথকভাবে তদন্ত করছে। জিডিতে উল্লেখ করা হয়েছে, ভল্ট ভেঙে অস্ত্র চুরি করা হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা