ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
চট্টগ্রাম বন্দরে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে চলমান আন্দোলনের কারণে সৃষ্ট অচলাবস্থার জন্য দায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ায় দেশের আমদানি-রপ্তানি ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে।
উপদেষ্টা অভিযোগ করেন, বন্দরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরাই অচলাবস্থার মূল কারণ। তাঁর মতে, নির্বাচন ও আসন্ন রমজানের প্রাক্কালে এ ধরনের আন্দোলন উদ্দেশ্যপ্রণোদিত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
তিনি আরও জানান, আন্দোলনে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বন্দর কর্তৃপক্ষকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রমজানে ব্যবহৃত পণ্যবাহী প্রায় ৬০০ জাহাজের মালামাল খালাসে বিলম্বের বিষয়েও কড়া অবস্থানের কথা জানান তিনি।
ড. এম সাখাওয়াত হোসেন বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট জাহাজ মালিকদের ডেকে সতর্ক করা হয়েছে। এরপরও যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)