ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৯টি প্রতিষ্ঠান বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। সভায় কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করা হবে। পাশাপাশি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডাদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।
কোম্পানিগুলো হলো- ইসলামিক ফাইন্যান্স, ওয়ান ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আইপিডিসি, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, বিএটিবিসি, ইউসিবি, মিডল্যান্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং ক্যাপিটেক গ্রোথ ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডাদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।
২৪ জুলাই
হাইডেলবার্গ সিমেন্টের বোর্ড সভা বিকাল পৌনে ৩টায়, রূপালী ইন্স্যুরেন্সের বিকাল ৩টায় এবং বিএটিবিসির সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।
২৬ জুলাই
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
২৭ জুলাই
ইউনাইটেড ফাইন্যান্সের বোর্ড সভা বিকাল ৩টায় এবং ব্যাংক এশিয়ার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
২৮ জুলাই
ইসলামিক ফাইন্যান্সের বোর্ড সভা বিকাল ৩টায়, ব্র্যাক ব্যাংকের বিকাল ৩টায়, আইপিডিসির বিকাল ৩টায়,স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বিকাল সাড়ে ৩টায়, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের বিকাল সাড়ে ৩টায় এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
২৯ জুলাই
ওয়ান ব্যাংকের বোর্ড সভা বিকাল ৩টায়, মিডল্যান্ড ব্যাংকের বিকাল ৫টায়, ঢাকা ব্যাংকের বিকাল ৩টায়, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়, ক্যাপিটেক গ্রোথ ফান্ডের বিকাল ৩টায় এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর