ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিমান বিধ্বস্তে হতাহতের সর্বশেষ তথ্য জানাল আইএসপিআর
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। আহত হয়েছেন অন্তত ৫১ জন। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই সংখ্যা নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আহতদের মধ্যে সবচেয়ে বেশি ৪১ জন ভর্তি রয়েছেন রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে।
সমন্বিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি ৮ জনের মধ্যে ৫ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালেও একজন মারা গেছেন। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এছাড়া শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট, ঢাকা শিশু হাসপাতাল এবং মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটেও আহতদের চিকিৎসা চলছে। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, অনেক আহতের অবস্থা এখনও আশঙ্কাজনক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল