ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
নির্বাচনে নিরপেক্ষ থাকতে সরকারি কর্মচারীদের কড়া নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে কোনো ধরনের প্রচারণায় সরকারি কর্মচারীরা যেন অংশ না নেন সে নির্দেশনা বাস্তবায়নে সব মন্ত্রণালয়কে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোট ঘিরে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় যুক্ত হয়েছেন এমন অভিযোগ ওঠে। তবে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, গণভোটে ‘হ্যাঁ’ কিংবা ‘না’ কোনো পক্ষেই প্রচার-প্রচারণায় অংশ নেওয়া শাস্তিযোগ্য অপরাধ।
এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন সচিবালয় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) একটি বিশেষ নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি বা পরোক্ষভাবে গণভোটের পক্ষে বা বিপক্ষে কোনো ধরনের প্রচারণা চালাতে পারবেন না।
ইসির নির্দেশনা কার্যকর করতে সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। শুক্রবার গণমাধ্যমকে তিনি বলেন, নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশনা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হবে এবং তা সব স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিসিয়ালি অবহিত করা হবে।
তিনি আরও বলেন, বিষয়টি ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হলেও এখন আনুষ্ঠানিকভাবে নির্দেশনা জারি করা হবে, যাতে কেউ বিভ্রান্ত না থাকে এবং নিরপেক্ষতা বজায় থাকে।
এদিকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক বলেন, আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট বিধিনিষেধ না থাকায় কিছু কর্মকর্তা-কর্মচারী গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা করেছিলেন। তবে এখন কমিশনের নিষেধাজ্ঞা জারির পর সরকারি কর্মচারীরা আর ‘হ্যাঁ’ বা ‘না’ কোনো পক্ষেই প্রচারণায় অংশ নেবেন না।
তিনি জানান, নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনে চলাই সরকারের নীতি, এবং সে অনুযায়ী সরকারি প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ