ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
‘আবরার হ'ত্যাকাণ্ডে শিবির নেতা জড়িত ছিল’
নিজস্ব প্রতিবেদক: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে একাধিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ জড়িত ছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। তিনি বলেন, ৫ আগস্টের পর জামায়াত-ছাত্রশিবিরের আইনজীবীরা আবরার ফাহাদকে রক্ষা করার চেষ্টা করেছিলেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) কুষ্টিয়ার কয়া ইউনিয়নে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে এই মন্তব্য করেন আবিদুল ইসলাম খান।
তিনি বলেন, ‘আবরার ফাহাদ বাংলাদেশের আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের পথিক ছিলেন। শুধুমাত্র আবরারই নয়, সম্প্রতি শহীদ হয়েছেন শহীদ ওসমান হাদী ভাইও। তারা যেকোনো প্রতিকূলতায় স্বাধীনতার লড়াই চালিয়ে যাচ্ছেন এবং যুগ যুগ ধরে আমাদের অগ্রদূত হয়ে থাকবেন।’
ছাত্রদল নেতা আরও বলেন, ‘দীর্ঘ দুঃশাসনের সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যেসব অনাচার হয়েছে, তার অর্ধেক ছাত্রলীগ, অর্ধেক ছাত্রশিবির করেছেন। ছাত্রলীগকে যেভাবে বিচারের মুখোমুখি করা হয়েছে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে ছাত্রশিবিরকেও একইভাবে বিচারের মুখোমুখি হতে হবে। কারণ, ৫ আগস্টের পর তারা দেশের রাজনৈতিক মাঠ উত্তপ্ত করেছে।’
কবর জিয়ারতে উপস্থিত ছিলেন ছাত্রদলের নেতা শেখ তানভীর বারী হামিম, শেখ নুর উদ্দিন আবির, তানভীর আল হাদী, কুষ্টিয়া জেলা ছাত্রদলের নেতারা। এছাড়া শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ ও কয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান হোসেন ইউনুচ উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের