ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
যেসব এলাকায় শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্ষণাবেক্ষণ ও কারিগরি উন্নয়ন কাজের জন্য চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একটি বিশাল অংশে আগামী শনিবার (৩১ জানুয়ারি) ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পল্লী বিদ্যুৎ সমিতির মতলব উত্তর জোনাল অফিস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে। মূলত সঞ্চালন লাইনের জরুরি মেরামতের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ২৪ জানুয়ারিও একই কারণে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে যেসব এলাকায়:
এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের আওতায় পড়বে ছেঙ্গারচর পৌরসভা, কলাকান্দা ইউনিয়ন, মোহনপুর ইউনিয়ন, এখলাপুর ইউনিয়ন, জহিরাবাদ ইউনিয়ন, গজরা ইউনিয়ন, ষাটনল ইউনিয়ন, কালিপুর ইউনিয়ন ও ফরায়জিকান্দি ইউনিয়ন। এছাড়া আমিরাবাদ, সুলতানাবাদ, ফতেপুর পূর্ব, ফতেপুর পশ্চিম, ইসলামবাদ, দুর্গাপুর, বাগানবাড়ী ও সাদুল্ল্যাপুর এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পল্লী বিদ্যুৎ সমিতির মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম এমডি ওয়াহিদুজ্জামান জানান, উন্নয়ন কাজের স্বার্থে এই সাময়িক ভোগান্তির জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। এই কাজে তিনি স্থানীয় প্রশাসন ও গ্রাহকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর