ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নওগাঁয় ডাম্প ট্রাকের নিচে পিষ্ট ভ্যান, নি-হ-ত ৫
নিজস্ব প্রতিবেদক: নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি ভ্যানের পাঁচ যাত্রী প্রাণ হারিয়েছেন। ভোরের অন্ধকারে একটি দ্রুতগামী ডাম্প ট্রাক ভ্যানটিকে চাপা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমরুল কায়েস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে তিনজন মারা যান, এতে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় পাঁচজনে।
নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) এবং সঞ্জু রাও (৪৫)। বাকি তিনজনের পরিচয় জানার চেষ্টা চলছে।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি ভ্যানকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
হাসপাতাল সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনার পর ভোর ৫টার দিকে গুরুতর আহতদের হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানান আরএমও ডা. ইমরুল কায়েস।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)