ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বনানী চেয়ারম্যান বাড়িতে আ'গুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির পঞ্চম তলায় অবস্থিত কর্কশিট ও হার্ডবোর্ডের একটি গোডাউনে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ৭টা ৭ মিনিটে সংবাদ গ্রহণ করে এবং ৭টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কুর্মিটোলা ও বারিধারা ফায়ার স্টেশনের মোট চারটি ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।
আনোয়ারুল ইসলাম আরও জানান, দীর্ঘ চেষ্টার পর সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা