ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনতে ৪-৫ বছর লাগবে : গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে ৪ থেকে ৫ বছর সময় লাগতে পারে। এটি একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিচালিত হয়।
তিনি বলেন, “এখনই নির্দিষ্ট করে পাচার হওয়া টাকার পরিমাণ বলা সম্ভব নয়। কারণ অনেক সম্পদ এখনও ‘বার্ড ইন দ্য বুশ’ অর্থাৎ ধরাছোঁয়ার বাইরে। যা আমাদের নিয়ন্ত্রণে আছে সেগুলো নিয়েই এখন কাজ করছি। প্রথম পদক্ষেপ হচ্ছে পাচারকৃত সম্পদ ফ্রিজ করে আটকে রাখা এরপর আইনি পথে তা ফেরত আনা।”
দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন গভর্নর।
গভর্নরের কাছে জানতে চাওয়া হয় এস আলম গ্রুপের প্রক্সি বা বেনামে শেয়ার ও ঋণের প্রকৃত মালিকানা কীভাবে আদালতে প্রমাণ করা হবে? জবাবে তিনি বলেন, “অনেক কাগজপত্রে প্রকৃত মালিকদের নাম না থাকলেও ব্যাংক পর্যায়ে ফরেনসিক ইনভেস্টিগেশন করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, অর্থ ঘুরেফিরে একটি নির্দিষ্ট পরিবারের কাছেই যাচ্ছে। কিছু ক্ষেত্রে রাজসাক্ষ্য পাওয়া যেতে পারে যারা নিজেরাই লেনদেনে জড়িত ছিলেন এবং এখন সাক্ষ্য দিতে আগ্রহী।”
অর্থ পাচার সংক্রান্ত মামলার বিষয়ে গভর্নর জানান, “যদি দুদক মামলা করে তাহলে তা অপরাধমূলক (ক্রিমিনাল) মামলায় পরিণত হয় এবং সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের সুযোগ সীমিত। এজন্যই শুরুতেই সিদ্ধান্ত নিতে হবে কোন মামলা কোন ধারায় চলবে। এই কাজকে আমরা বলি ‘ডিকনফ্লিক্টিং।’ এর জন্য একটি বিশেষ প্যানেল গঠন করা হচ্ছে যারা মামলাগুলো পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত দেবে সিভিল না ক্রিমিনাল। এই প্রক্রিয়া চলমান রয়েছে।”
গভর্নর বলেন, “আমি শুরু থেকেই বলে আসছি আমাদের লক্ষ্য এক্সচেঞ্জ রেটের স্থিতিশীলতা তবে তা যেন বাজারভিত্তিক হয়। মূল্যস্ফীতি কমাতে হলে বিনিময় হারকে স্থিতিশীল রাখতে হবে। আমি দায়িত্ব নেওয়ার পর রিজার্ভ থেকে এক ডলারও বিক্রি করিনি। বাজার থেকেই ব্যাংকের মাধ্যমে বিদেশি পাওনাগুলো পরিশোধ করা হয়েছে। অনেকেই আশঙ্কা করেছিল বিনিময় হার ১৫০-১৭০ টাকা পর্যন্ত চলে যাবে কিন্তু তা হয়নি।”
আহসান এইচ মনসুর বলেন, “আমদানি করানো বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নয়। এখন আমদানির ওপর কোনো বিধিনিষেধ নেই। চাইলে যে কেউ বিনিয়োগ করতে পারে। পণ্যের সংকট নেই, বাজারে সবকিছুই পাওয়া যাচ্ছে। তাই জোর করে আমদানি বাড়ানোর কোনো প্রয়োজন দেখি না। বাজারকে তার স্বাভাবিক গতিতে চলতে দিতে হবে।”
নতুন মুদ্রানীতি সম্পর্কে গভর্নর বলেন, “আমার অবস্থান স্পষ্ট পলিসি রেট ও মূল্যস্ফীতির মধ্যে অন্তত ৩ শতাংশ ব্যবধান থাকতে হবে। অর্থাৎ মূল্যস্ফীতি ৪ শতাংশ হলে পলিসি রেট হবে ৭ শতাংশ। এর মাধ্যমে ব্যাংক ঋণের সুদের হার ৮-৯ শতাংশে রাখা সম্ভব হবে। তবে এর জন্য কিছু পূর্বশর্ত পূরণ করতে হবে যেমন মূল্যস্ফীতি কমিয়ে আনা।”
তিনি আরও বলেন, “মুদ্রানীতির এই কাঠামো দীর্ঘ মেয়াদে অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি