ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
১৫ বছরে আওয়ামী বাহিনীর দ্বারা নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ
চব্বিশে জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আগে গত ১৫ বছরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সন্ত্রাসী হামলা ও রাষ্ট্রীয় বাহিনীর নির্দেশে সংঘটিত সহিংসতায় নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রলীগের হামলায় নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকত উল্লাহ, ছোট ভাই আবরার ফাইয়াজ ও মামা মোহাম্মদ মোফাজ্জল হোসেন।
সাক্ষাতে শহীদ আবরারের পরিবার দাবি জানায়, গণঅভ্যুত্থানের আগে দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতদের বিস্তারিত তালিকা তৈরি করে প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।
এছাড়া আবরার ফাহাদ হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন আবরারের বাবা বরকত উল্লাহ।
প্রধান উপদেষ্টা বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন বলে জানা গেছে।
আবরার ফাহাদের পিতা মোহাম্মদ বরকত উল্লাহ বলেন, “দেশের জন্য কথা বলার কারণে তাকে সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। সে দেশের স্বার্থে কথা বলেছিল, অসম পানি বণ্টনের বিরুদ্ধে বলেছিল।”
ফাহাদের মায়ের আকুতির কথা জানিয়ে তিনি আরও বলেন, “তার মা এখনো ছেলের জন্য আর্তনাদ করেন। আর কোনো মায়ের যেন সন্তান হারানোর কষ্ট পেতে না হয়, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়।”
এ সময় তিনি কুষ্টিয়াবাসীর কষ্টের কথা উল্লেখ করে বলেন, “কুষ্টিয়ায় গড়াই নদীর ওপরে একটি সেতু তৈরির জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। সেতু না থাকায় প্রায় ৩০ হাজার মানুষ ভোগান্তিতে পড়ছে।” সেখানে একটি সেতু তৈরির জন্য উদ্যোগ নিতে অনুরোধ জানান তিনি।
এ সময় আবরার ফাহাদের ছোট ভাই বুয়েটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাইয়াজ বলেন, “আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনো শিক্ষার্থীবান্ধব নয়। পড়াশোনার জন্য প্রয়োজনীয় ল্যাব, সরঞ্জাম ও অন্যান্য ব্যবস্থার সংকট রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা চাই এ সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীবান্ধব করতে পদক্ষেপ নেবে।”
এসময় আবরার ফাহাদের বাবা সরকারকে বুয়েটে র্যাগিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, “বুয়েটে নিপীড়নের ঘটনা এটাই প্রথম নয়, এর আগেও বহুবার ঘটেছে। অতীতের ঘটনাগুলোরও সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া জরুরি।”
এসবের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, “আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে মারার ঘটনাটি পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল। এ ঘটনার সুষ্ঠু বিচার সম্পন্ন হবেই। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও এর সংগঠনের দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতের তালিকা করে প্রত্যেকটি ঘটনা তদন্ত করা হবে। এর পাশাপাশি তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলো নিয়েও তদন্ত কাজ চলছে। সরকার ইতোমধ্যেই ব্যবস্থা নিয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ