ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
নতুন সংসদে ১৪ চিকিৎসক, সবচেয়ে বেশি বিএনপি'র
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হতে যাচ্ছে নতুন সংসদ। এবার বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নে শিক্ষক, ব্যবসায়ী, প্রকৌশলী ও আইনজীবীদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসকও অংশ নেন নির্বাচনী লড়াইয়ে। মোট ৪৭ জন চিকিৎসক প্রার্থী হলেও শেষ পর্যন্ত ১৪ জন বিজয়ী হয়ে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে।
যদিও সবচেয়ে বেশি চিকিৎসককে মনোনয়ন দিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাঁড়িপাল্লা প্রতীকে ২০ জন চিকিৎসক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। দ্বিতীয় সর্বোচ্চ মনোনয়ন দেয় বিএনপি—ধানের শীষ প্রতীকে ১৩ জন চিকিৎসক প্রার্থী হন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে ১০ জন চিকিৎসককে মনোনয়ন দেয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে দুজন এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে একজন চিকিৎসক নির্বাচনে অংশ নেন। এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়লেও জয় পাননি।
বিএনপি থেকে বিজয়ী ১০ চিকিৎসক
বিএনপির মনোনয়নে জয়ী হয়েছেন ১০ জন চিকিৎসক, যা দলগুলোর মধ্যে সর্বোচ্চ। তারা হলেন—অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন (দিনাজপুর-৬), ডা. রফিকুল ইসলাম বাচ্চু (গাজীপুর-৩), অধ্যাপক ডা. আনোয়ারুল হক (নেত্রকোনা-২), ডা. মাহাবুবুর রহমান লিটন (ময়মনসিংহ-৭), ডা. কে এম বাবর (গোপালগঞ্জ-২), ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন (ঢাকা-১৯), ডা. সাখাওয়াত হোসেন জীবন (হবিগঞ্জ-২), ডা. ইকরামুল বারী টিপু (নওগাঁ-৪), ডা. এম এ মুহিত (সিরাজগঞ্জ-৬) এবং ডা. আব্দুস সালাম (ঠাকুরগাঁও-২)।
অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে পরিচিত। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
ডা. রফিকুল ইসলাম বাচ্চু দলের সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হিসেবে দীর্ঘদিন সক্রিয়। রাজনৈতিক অস্থিরতার সময় একাধিক মামলার মুখোমুখি হয়েছেন এবং কারাবরণও করেছেন।
অধ্যাপক ডা. আনোয়ারুল হক একজন স্বনামধন্য অর্থোপেডিক ও স্পাইন সার্জন। তিনি নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ডা. মাহাবুবুর রহমান লিটন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন ভাইস-প্রেসিডেন্ট। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার সক্রিয় ভূমিকা ছিল।
ডা. সাখাওয়াত হোসেন জীবন দীর্ঘ ৪৩ বছর ধরে নিজ এলাকায় দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। তিনি ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদর আত্মীয় হিসেবেও পরিচিত।
জামায়াত থেকে বিজয়ী ৪ চিকিৎসক
জামায়াতে ইসলামী মনোনীত চিকিৎসকদের মধ্যে চারজন জয়ী হয়েছেন। তারা হলেন—দলটির আমির ডা. শফিকুর রহমান (ঢাকা-১৫), নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (কুমিল্লা-১১), ডা. মোসলেহ উদ্দীন ফরিদ (যশোর-২) এবং ডা. আব্দুল বারী (রাজশাহী-৪)।
ডা. শফিকুর রহমান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে চিকিৎসা পেশার পাশাপাশি দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয়।
ডা. তাহের পূর্বেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং ঢাকা মেডিকেল কলেজে ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলেন।
ডা. মোসলেহ উদ্দীন ফরিদ শিশু হৃদরোগ ও আইসিইউ বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত। আর ডা. আব্দুল বারী নিজ এলাকায় স্বাস্থ্যসেবার পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়।
চিকিৎসক পেশা থেকে আসা ১৪ জন এমপির উপস্থিতি নতুন সংসদে স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট নীতি প্রণয়ন, চিকিৎসা অবকাঠামো উন্নয়ন এবং জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে—এমন প্রত্যাশা রয়েছে বিভিন্ন মহলে। বিশেষ করে সরকারি হাসপাতালের মানোন্নয়ন, চিকিৎসকদের নিরাপত্তা এবং স্বাস্থ্যখাতের সংস্কারে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা