ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২
তারেক রহমানের নেতৃত্বে প্রস্তুত হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২০ বছরের বিরতির পর বাংলাদেশে আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে ২০৯টিতে জয়ী হয়ে দলটি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এই বিশাল জয়ের পর রাজনৈতিক মহলে এখন আলোচনার বিষয়–তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা কেমন হবে।
দলীয় সূত্র এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকার গঠনের প্রস্তুতিতে তারেক রহমান অভিজ্ঞ ও তরুণ নেতাদের সমন্বয়ে একটি ‘স্মার্ট মন্ত্রিসভা’ গঠনের পরিকল্পনা করছেন। এতে প্রশাসনিক দক্ষতা বজায় রাখা এবং রাষ্ট্র সংস্কারে দ্রুততা আনা হবে।
৩০০ আসনের মধ্যে সরকার গঠনের জন্য ১৫১টি আসনে জয়ের প্রয়োজন। ৬৯.৬৬ শতাংশ আসনে জয়ী হয়ে এবার বিএনপি বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে। এছাড়া শেরপুর-৩, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফলের ওপর নির্ভর করে সংসদ সদস্য সংখ্যা আরও বাড়তে পারে। মিত্রদের সঙ্গে মিলিয়ে বিএনপি মন্ত্রিসভা আরও শক্তিশালী হবে।
২০০১ সালের নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে চারদলীয় জোটের নেতৃত্বে সরকার গঠন করেছিল। এবার জামায়াতে ইসলামী বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী হলেও ভোটের ব্যবধানে তারা হেরেছে; ২৯৭টি আসনের মধ্যে জিতেছে ৬৮টি। তাদের মিত্ররা পেয়েছে আরও ৯টি আসন।
মন্ত্রিসভার আকার সম্পর্কে নির্দিষ্ট কিছু জানানো হয়নি। তবে প্রশাসনিক গতিশীলতা ও অপচয় কমানোর লক্ষ্য ধরে ধারণা করা হচ্ছে, পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রিসহ মোট সদস্য সংখ্যা ৩৫–৪০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
কেন্দ্রে থাকবে অভিজ্ঞ নেতারা
দলের স্থায়ী কমিটির প্রবীণ নেতারা সরকারের মূল স্তম্ভ হিসেবে দায়িত্বে থাকবেন। শীর্ষে আছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান এবং অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রবীণ নেতাদের বয়স ও স্বাস্থ্যজনিত কারণে দায়িত্বে সমন্বয় আনা হবে।
টেকনোক্র্যাট কোটা
বিএনপি টেকনোক্র্যাট কোটা ব্যবহার করে সংসদ সদস্য নন এমন মেধাবী নেতাদের প্রশাসনে আনতে চাচ্ছে। এ বিষয়ে আলোচনায় আছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হুমায়ূন কবীর, অধ্যাপক মওদুদ হোসেন আলগীর পাভেল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং ড. জিয়াউদ্দিন হায়দার।
এদের মধ্যে কেউ মন্ত্রিসভায় না গেলেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী পদে নিয়োগ দেওয়া হতে পারে।
তরুণ ও সাবেক সংসদ সদস্যরা
নতুন মন্ত্রিসভায় তরুণ ও সাবেক সংসদ সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়েও আলোচনা চলছে। সম্ভাব্য নামগুলো হলো– নিতাই রায় চৌধুরী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এবিএম আশরাফ উদ্দিন নিজান, ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, আমানউল্লাহ আমান, হাবিবুর রশীদ, শেখ রবিউল আলম, আসাদুল হাবিব দুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অনিন্দ্য ইসলাম অমিত, রকিবুল ইসলাম বকুল এবং মোহাম্মদ আলী আসগর লবি।
মিত্র দলের সম্ভাব্য প্রতিনিধিত্ব
দীর্ঘদিনের রাজপথ আন্দোলনের সঙ্গে থাকা মিত্র দলগুলোর মূল্যায়নও করা হবে। আলোচনায় রয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি, ববি হাজ্জাজ ও নুরুল হক নুর। নির্বাচনে পরাজিত হলেও টেকনোক্র্যাট কোটা নিয়ে আলোচনায় আছেন মাহমুদুর রহমান মান্না।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় সরাসরি Live দেখবেন জানুন
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- ঢাকা-১৭ আসনে ১৮ কেন্দ্রের ফল: এগিয়ে তারেক রহমান
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- বিশ্বরেকর্ড জুটিতে আমিরাতকে ১০ উইকেটে উড়াল নিউজিল্যান্ড
- কুমিল্লা-৪ আসনে ৪৬ কেন্দ্রের ফল: তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে হাসনাত
- ব্রাহ্মণবাড়িয়া-২: ৩৩ কেন্দ্রের ফলে এগিয়ে রুমিন ফারহানা
- পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফল: সারজিস আলম এগিয়ে
- ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ভোটের ফল পাওয়া যাবে কখন থেকে?
- ইপিএস প্রকাশ করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
- ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রের ফলে এগিয়ে কে?
- ইপিএস প্রকাশ করেছে বে লিজিং
- ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রের ফল: এগিয়ে মির্জা ফখরুল
- ৩৬০ মিটার, মোবাইল নিষেধাজ্ঞা ও ক্ষমতার রাজনীতি: নিরাপত্তার নামে কতটা নিয়ন্ত্রণ গ্রহণযোগ্য?