ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
হাতিয়ায় ধর্ষণের অভিযোগ ভিত্তিহীন
নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ায় তিন সন্তানের জননী ধর্ষণের শিকার হয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত অভিযোগ পুলিশ স্পষ্টভাবে ভিত্তিহীন বলে জানিয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় হাতিয়া সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভুক্তভোগীর বাড়িতে একজন এডিশনাল এসপি পাঠিয়ে স্থানীয় পরিস্থিতি যাচাই করা হয়েছে।
এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ভুক্তভোগী নারী নিজ ঘরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। শনিবার দুপুরে তিনি নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে সাংবাদিকদের কাছে এ ঘটনা তুলে ধরেন। পরে তাকে হাসপাতালে গাইনি বিভাগে ভর্তি করা হয়। ভুক্তভোগী নলেরচর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, ঘটনার বিষয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে এডিশনাল এসপি পাঠানো হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সেখানে ধর্ষণের ঘটনা ঘটেনি। তবে আশ্রয়ণ প্রকল্পে এক মারামারির ঘটনা ঘটেছে। এছাড়া অভিযোগকৃত নারী হাসপাতালেও ঘটনার দুই ঘণ্টা আগে ভর্তি ছিলেন। পুলিশ বলেছে, লিখিত অভিযোগ পেলে যথাযথ তদন্ত ও পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা বিএনপির পক্ষ থেকে অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। সাবেক উপজেলা সভাপতি আলাউদ্দিন রনি বলেন, সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে ছড়ানো অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এনসিপি বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য প্রপাগাণ্ডা চালাচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক এবং দোষীদের শাস্তি দেওয়া হোক।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত