ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে পড়াশোনা করলে থাকবে নিষেধাজ্ঞার ঝুঁকি
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসা নিয়ে গিয়ে শিক্ষাক্রমে ভর্তি হওয়ার বিষয়ে কঠোর সতর্কতা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, এ ধরনের ভিসা ব্যবহার করে কোনো ডিগ্রি বা ক্রেডিটধারী কোর্সে অংশ নেওয়া নিয়মবহির্ভূত এবং এর গুরুতর পরিণতি হতে পারে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দূতাবাসের প্রকাশিত এক বার্তায় বলা হয়, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে এমন কোনো শিক্ষাপ্রোগ্রামে ভর্তি হওয়া যাবে না, যা ডিগ্রি প্রদান করে বা একাডেমিক ক্রেডিট হিসেবে গণ্য হয়।
বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, স্বল্প সময়ের জন্য হলেও ভিসার উদ্দেশ্য বহির্ভূত ব্যবহার যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
দূতাবাস আবেদনকারীদের ভিসার ধরন অনুযায়ী নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে এবং শিক্ষা গ্রহণের ক্ষেত্রে উপযুক্ত স্টুডেন্ট ভিসা নেওয়ার পরামর্শ দিয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত