ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিএনপি সরকারের মন্ত্রিসভায় আসছেন জোটের তিন এমপি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পথে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, নতুন মন্ত্রিসভা সাজাতে অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি তরুণ নেতৃত্ব ও বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো দাঁড় করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
নির্বাচিত সংসদ সদস্যদের বাইরে টেকনোক্র্যাট কোটায় বিশেষজ্ঞ ব্যক্তিত্ব এবং আন্দোলনের সময়কার জোটসঙ্গীদেরও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার আলোচনা চলছে। সরকারের কার্যকারিতা বাড়ানো এবং রাজনৈতিক সমন্বয় জোরদার করাই এই পরিকল্পনার লক্ষ্য বলে জানা গেছে।
বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া শরিক দলগুলোর মধ্য থেকেও কয়েকজন নির্বাচিত সংসদ সদস্য মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। সম্ভাব্য তালিকায় রয়েছেন আন্দালিব রহমান পার্থ, যিনি রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। এছাড়া গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি-র নাম ভূমি মন্ত্রণালয়ের জন্য এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর-এর নাম নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে আলোচনায় রয়েছে।
বর্তমানে দেশে মোট ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে। এসব মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন নিয়ে দলের ভেতরে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে।
মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় একই স্থানে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের কথা রয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। অন্যদিকে, নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
ঐতিহাসিক এই আয়োজনে দেশি-বিদেশি প্রায় এক হাজার বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত