ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নীরবে দেশ ছেড়েছেন উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ
নিজস্ব প্রতিবেদক: দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি টানার পর নীরবে দেশ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত আর্থিক ক্ষতি ও পারিবারিক জরুরি প্রয়োজনের কারণেই সাময়িকভাবে বিদেশে গেছেন।
বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। এ প্রেক্ষাপটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পুরো বিষয়টি ব্যাখ্যা করেন তিনি।
পোস্টে ফয়েজ উল্লেখ করেন, ফেব্রুয়ারির ৮, ৯ ও ১০ তারিখে তিনি আইসিটি, পিটিডি ও বিটিআরসি থেকে আনুষ্ঠানিক বিদায় নেন। ১০ ফেব্রুয়ারি ছিল তার শেষ কর্মদিবস। সেদিন সহকর্মীদের সঙ্গে ফেয়ারওয়েল ডিনারও করেছেন। নির্বাচনী দায়িত্বও যথাযথভাবে পালন করেছেন বলে দাবি করেন তিনি এবং প্রযুক্তিনির্ভর নির্বাচন ব্যবস্থায় নিজের অবদান থাকার কথাও জানান।
দেশ ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, দেশের জন্য কাজ করতে এসে ব্যক্তিগতভাবে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সঞ্চিত অর্থ প্রায় শেষ হয়ে গেছে। ভবিষ্যতে জীবিকা নির্বাহের জন্য দ্রুত চাকরি খুঁজতে হবে বলেও উল্লেখ করেন।
বিদেশে যাওয়ার তাড়াহুড়োর পেছনে পারিবারিক প্রয়োজনের কথাও তুলে ধরেন তিনি। জানান, সন্তানের স্কুলের প্যারেন্টস মিটিং ও স্ত্রীর চিকিৎসাজনিত জরুরি বিষয় রয়েছে। পরিবারের সঙ্গে দীর্ঘ সময় কাটাতে না পারার আক্ষেপ জানিয়ে বলেন, তিনি রিটার্ন টিকিট কেটেই গেছেন।
নিজের দায়িত্ব পালনের প্রসঙ্গে তিনি দাবি করেন, একটি দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ে স্বচ্ছতা ও প্রযুক্তিনির্ভর সংস্কার আনার চেষ্টা করেছেন। পুরোনো আইন ও নীতিমালায় পরিবর্তন আনতে কাজ করেছেন বলেও উল্লেখ করেন।
দুর্নীতির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারেন—তিনি কোনো অনিয়মে জড়িত নন। বরং মোবাইল ব্যবসায়ী ও টেলিকম সংশ্লিষ্ট কিছু গোষ্ঠী তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন।
এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটে তিনি দুবাই হয়ে জার্মানির উদ্দেশে রওনা হন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঈদের চামড়া বিক্রিতে হতাশ বিক্রেতারা
- ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ কবে, জানালেন প্রতিমন্ত্রী