ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
সীমান্তে ফের বিএসএফের গুলি, বাংলাদেশি যুবক নিহত
ফেনীর পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মিল্লাত হোসেন (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আফছার (৩১) নামে আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪/৩-এস নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মিল্লাত হোসেন বাসপদুয়া এলাকার ইউছুফ মিয়ার ছেলে এবং আহত আফছার একই এলাকার মৃত এয়ার আহম্মদের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে তারা সীমান্ত পিলার পার হয়ে ভারতের অভ্যন্তরে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এতে দুজনই গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, ঘটনার পর সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং বিএসএফের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে।
৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “বাসপদুয়া সীমান্তটি চোরাচালানপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। ঘটনার তদন্ত চলছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আগামীকাল বৃত্তি পরীক্ষা ২০২৬, শেষ মুহূর্তের সেরা ১০ পরামর্শ
- বিশ্ববাজারে তেলের দামে বড় পতন