ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বৈশ্বিক সংকটে জ্বালানি সাশ্রয়ে বিশেষ নির্দেশনা সরকারের
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় পড়তে পারে— এমন আশঙ্কা থেকে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে সাশ্রয়ী ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে গ্যাস ও জ্বালানি তেলের অপচয় কমাতে বিশেষ নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ দেশের সাধারণ জনগণকে দ্রুত এসব সতর্কতামূলক পদক্ষেপ অনুসরণের আহ্বান জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, প্রাকৃতিক গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করতে হবে। রান্না বা অন্যান্য কাজে অপ্রয়োজনীয় গ্যাস ব্যবহার বন্ধ রাখা এবং গ্যাসচালিত যন্ত্রপাতি সচেতনভাবে ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি পাইপলাইন ও বার্নার নিয়মিত পরীক্ষা করে লিকেজজনিত অপচয় বন্ধ করতে এবং অবৈধ গ্যাস সংযোগ থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে।
জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয় আনতে ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে সম্ভব হলে কার-পুলিং বা গাড়ি শেয়ারিং পদ্ধতি চালুর কথা বলা হয়েছে। অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত রেখে তেলের ব্যবহার কমানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রাতিষ্ঠানিক পর্যায়েও জ্বালানি সাশ্রয়ের ওপর গুরুত্ব আরোপ করেছে সরকার। সব সরকারি দপ্তর ও সংস্থাকে অফিস সময় এবং অফিস শেষে জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই নির্দেশনা দেওয়া হয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকেও, যাতে অতিরিক্ত জ্বালানি ব্যয় কমিয়ে সাশ্রয়ী ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়।
সরকারের মতে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে এসব পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)