ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক দখলমুক্ত করছে প্রশাসন
নিজস্ব প্রতিবেদক: ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দখলমুক্ত করতে বড়সড় উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। সড়কের দুই পাশে গড়ে ওঠা প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে সরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দিনভর এ অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলা প্রশাসনের পাশাপাশি সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং হাইওয়ে পুলিশ অংশ নেয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। প্রশাসনের তত্ত্বাবধানে একে একে উচ্ছেদ করা হয় সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকান ও স্থাপনা।
উচ্ছেদ হওয়া স্থাপনাগুলোর মধ্যে ছিল কাঁচাবাজার, ফল ও মিষ্টির দোকান, কাপড়ের দোকান, চায়ের স্টল, জুতার দোকান ও কনফেকশনারিসহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে এসব দোকান মহাসড়কের জায়গা দখল করে পরিচালিত হচ্ছিল।
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা থাকায় প্রায় প্রতিদিনই যানজট লেগে থাকত। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল। তারা এই উচ্ছেদ কার্যক্রমকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও যেন নতুন করে দখলদারি না হয়, সে বিষয়ে প্রশাসনের কড়াকড়ি নজরদারির দাবি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, প্রভাবশালী কিছু ব্যক্তি সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিতেন এবং মাসে বিপুল অর্থ আদায় করতেন। এসব অবৈধ দখলের কারণে মহাসড়কে জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল। জনস্বার্থে স্থায়ীভাবে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং ভবিষ্যতে মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় নিয়মিত তদারকি চালানো হবে।
অভিযান চলাকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি সওজের প্রতিনিধি, কাঁচপুর হাইওয়ে পুলিশ, সোনারগাঁ থানা পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- কবে শুরু হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, জানাল কর্তৃপক্ষ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো