ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি শিল্পী বশির আহমেদ
নিজস্ব প্রতিবেদক: দেশের সংগীতভাণ্ডার সমৃদ্ধ করা কিংবদন্তি শিল্পী বশির আহমেদ-কে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’-এ ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘ সংগীতসাধনা ও চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছরে মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় এই সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তালিকার অষ্টম স্থানে রয়েছে বশির আহমেদের নাম।
১৯৩৯ সালে কলকাতায় জন্ম নেওয়া এই শিল্পী উপমহাদেশের সংগীতাঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত ছিলেন। ওস্তাদ বেলায়েত হোসেন ও ওস্তাদ বড় গোলাম আলী খানের কাছে সংগীতের প্রাতিষ্ঠানিক তালিম নেন তিনি। ষাটের দশকে বাংলা ও উর্দু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
‘অনেক সাধের ময়না আমার’, ‘আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো’, ‘যারে যাবি যদি যা’ এবং ‘ডেকো না আমাকে তুমি’—এর মতো কালজয়ী গান তাকে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন করে দেয়। তার কণ্ঠের আবেগ ও সুরের গভীরতা তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়।
শুধু গায়ক হিসেবেই নয়, উর্দুভাষার গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও নিজস্ব স্বাক্ষর রেখেছেন বশির আহমেদ। সংগীতের নানা শাখায় বিচরণ করে তিনি নিজেকে বহুমাত্রিক শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেন।
২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ সিনেমায় সংগীত পরিচালনার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া সংগীতে বিশেষ অবদানের জন্য অর্জন করেন একুশে পদক। ২০১৪ সালের ১৯ এপ্রিল ৭৪ বছর বয়সে এই গুণী শিল্পীর মৃত্যু হয়। মরণোত্তর স্বাধীনতা পুরস্কার তার দীর্ঘ শিল্পীজীবনের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা ও স্বীকৃতির প্রতীক হয়ে থাকল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল