ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
স্বাধীনতা পুরস্কার পেয়ে যা বললেন হানিফ সংকেত
নিজস্ব প্রতিবেদক: দেশের শিল্প-সংস্কৃতিতে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’-এ ভূষিত হচ্ছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেত। সরকারের সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা পাওয়ার খবর প্রকাশের পর আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সন্ধ্যায় সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে অনুভূতি ব্যক্ত করেন হানিফ সংকেত।
নিজের প্রতিক্রিয়ায় তিনি জানান, সংস্কৃতিতে ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত করায় তিনি কৃতজ্ঞ। এই অর্জনকে তিনি ব্যক্তিগত সাফল্য হিসেবে না দেখে দর্শক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন। দীর্ঘ সাংস্কৃতিক যাত্রায় যারা পাশে ছিলেন, তাদের প্রতিই কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে লক্ষ-কোটি দর্শকের উদ্দেশে পুরস্কারটি উৎসর্গ করেন।
তিনি আরও লেখেন, সুস্থ সংস্কৃতির চর্চাই একটি সমাজকে আলোকিত করতে পারে এবং দেশের মর্যাদা বাড়াতে সক্ষম। জীবনের শেষদিন পর্যন্ত তিনি সুস্থ সাংস্কৃতিক ধারাকে এগিয়ে নিতে কাজ করে যেতে চান বলেও উল্লেখ করেন।
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে হানিফ সংকেত বলেন, অতীতের মতোই দায়িত্বশীলভাবে কাজ চালিয়ে যাবেন। এই সম্মাননা তাকে আরও অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।
এদিন বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হানিফ সংকেতসহ মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে এ বছর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। একই তালিকায় সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি শিল্পী বশির আহমেদ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর