ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
প্রধানমন্ত্রীর বিদেশযাত্রায় প্রোটোকল কমাল সরকার
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশযাত্রা ও দেশে ফেরার সময় সীমিত সংখ্যক কর্মকর্তাই উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত রাষ্ট্রাচারবিষয়ক নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়টি জানানো হয়েছে।
নতুন বিধিমালা অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিদেশ সফরে রওনা ও দেশে প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে মাত্র চারজন কর্মকর্তা উপস্থিত থাকবেন। আগে এ সংখ্যা ছিল উল্লেখযোগ্যভাবে বেশি।
চিঠিতে উল্লেখ করা হয়, বিমানবন্দরে উপস্থিত থাকবেন মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এ চারজনের বাইরে অন্য কেউ প্রোটোকলের অংশ হিসেবে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকবেন না।
এর আগে ২০২৪ সালের ২৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার বিদেশযাত্রা ও প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচার নির্ধারণ করে একটি নির্দেশনা জারি করেছিল। সর্বশেষ সিদ্ধান্তে সেই নির্দেশনা বাতিল করা হয়েছে।
২০২৪ সালের ওই নির্দেশনায় প্রধান উপদেষ্টার সফরের সময় বিমানবন্দরে একাধিক উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার, ডিপ্লোমেটিক কোরের প্রধান, সংশ্লিষ্ট দেশগুলোর মিশন প্রধান, মন্ত্রিপরিষদ সচিব এবং তিন বাহিনীর প্রধানদের উপস্থিত থাকার কথা বলা হয়েছিল।
এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালকসহ আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিতি বাধ্যতামূলক ছিল। নতুন সিদ্ধান্তে সেই দীর্ঘ তালিকা সংক্ষিপ্ত করে চারজন কর্মকর্তার মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- অনলাইনে ও এসএমএসে এসএসসির ফল দেখবেন যেভাবে
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা