ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
প'র্নোগ্রাফি মামলায় কারাগারে জামায়াত নেতা
নিজস্ব প্রতিবেদক: পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় জামিন না পেয়ে কারাগারে যেতে হয়েছে এক স্থানীয় জামায়াত নেতাকে। প্রবাসীর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে করা মামলায় শুনানি শেষে আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলা এলাকায় অবস্থিত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম গিয়াস উদ্দিন এ আদেশ দেন। আদালত সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কারাগারে পাঠানো আসামির নাম সাইদুল আরেফিন মিরাজ (২৮)। তিনি রাজাপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আলমের ছেলে। স্থানীয়ভাবে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-র শাখা কমিটির অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আদালতে উপস্থাপিত নথিতে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী নারী একজন প্রবাসীর স্ত্রী। পারিবারিক কলহের কারণে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সেই সময় মিরাজ তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং পরবর্তীতে প্রতারণার মাধ্যমে বিয়ের দাবি করেন। অভিযোগে বলা হয়, তিনি তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও মোবাইলে ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
ভুক্তভোগীর ভাষ্য, তাকে প্রায় ১৮ দিন কক্সবাজার শহরের একটি ভাড়া বাসায় আটকে রাখা হয়। প্রতারণার মাধ্যমে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থও হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে ন্যায়বিচার দাবি করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিষয়টি আরও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ ও চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত