ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বাগেরহাট-১ আসনে ভোট পুনর্গণনার নির্দেশ ইসি'র
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনের ফলাফল নিয়ে বিরোধের জেরে ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিএনপি প্রার্থীর করা আবেদনের প্রেক্ষিতে এ আদেশ আসে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি জাকির হোসেন-এর একক নির্বাচনি ট্রাইব্যুনাল বেঞ্চ শুনানি শেষে পুনর্গণনার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট হাসানুল আলম।
আদালতে বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মোস্তাক। তার সঙ্গে সহকারী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হাসানুল আলম।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র প্রার্থী মাওলানা মশিউর রহমান ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল কৃষ্ণ পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট।
তিন উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৭টি। ফলাফল ঘোষণার পর কয়েকটি কেন্দ্রের ভোট গণনা নিয়ে আপত্তি তোলেন কপিল কৃষ্ণ। তিনি নির্বাচন কমিশন-সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও প্রতিকার না পেয়ে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে আবেদন করেন।
ওই আবেদনের শুনানি গ্রহণ করে আদালত আজ ভোট পুনর্গণনার নির্দেশ দেন। ফলে সংশ্লিষ্ট আসনের ফলাফলে নতুন করে হিসাব-নিকাশের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি