ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি—আরএকে সিরামিকস—কিছুদিন আগে ‘এ’ ক্যাটাগরি থেকে সরাসরি ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গিয়ে বাজারজুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। কারণ শেয়ারবাজারের ইতিহাসে এটিই ছিল প্রথম কোনো বহুজাতিক কোম্পানির সরাসরি ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের ঘটনা। এতে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দেয় এবং প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ ও কার্যক্রম নিয়ে নানা প্রশ্নও ওঠে।
তবে সব আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে কোম্পানিটি আবারও ‘এ’ ক্যাটাগরিতে ফিরে এসেছে। এতে করে প্রতিষ্ঠানটি যেমন আগের অবস্থান পুনরুদ্ধার করেছে, তেমনি বিনিয়োগকারীদের আস্থাও কিছুটা ফিরেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
২০২৪ সালের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করায় কোম্পানিটির ক্যাটাগরি উন্নতি করা হয়েছে। তিন মাস আগে কোম্পানিটিকে ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ হওয়ায় ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানিয়েছে, ২০২৪ সালের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড সময় মত বিতরণ না করায় গত ০৫ মে কোম্পানিটিকে ‘এ‘ থেকে ‘জেড’ ক্যাটাগরিরতে নামিয়ে দেয়া হয়। বর্তমানে কোম্পানিটির ঘোষিত ওই ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন করায় কোম্পানিটিকে আবারও ‘এ’ ক্যাটাগরিতে ফিরিয়ে নেয়া হয়েছে।
উল্লেখ্য, ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই।
২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪২৭ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকা এবং বর্তমান রিজার্ভের পরিমাণ ১৬১ কোটি ৮৯ লাখ টাকা।
সর্বশেষ প্রকাশিত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ১৭ পয়সা।
কোম্পানিটির ৪২ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৭০১টি শেয়ারের মধ্যে ৭২.০৮ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৬.৯৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.১৬ শতাংশ বিদেশি এবং ১০.৮২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল