ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
উত্তরা ট্রাজেডি
মানবিকতার অনন্য দৃষ্টান্ত: রক্ত দিতে লাইনে শত শত জনতা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় পুরো জাতি শোকাহত। যে যার অবস্থান থেকে আহতদের জন্য প্রার্থনা করছেন। আর যারা পারছেন তারা সরাসরি ঘটনাস্থলে বা হাসপাতালে গিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আহতদের জন্য রক্তদানে দ্রুত সাড়া দিয়েছেন বহু স্বেচ্ছাসেবী। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রক্তদানে এগিয়ে আসেন শত শত মানুষ। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই দুর্যোগে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
দুর্ঘটনায় দগ্ধদের মধ্যে অন্তত ৫০ জনকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের জীবন বাঁচাতে প্রয়োজনীয় রক্ত জোগাতে হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করছেন শত শত মানুষ।
পজিটিভ ব্লাড গ্রুপের রক্তদাতার অভাব না থাকলেও নেগেটিভ গ্রুপের রক্তে সংকট দেখা দিয়েছে।
সোমবার (২১ জুলাই) বিকেলে বার্ন ইনস্টিটিউটের সামনে এমন মানবিক দৃশ্য চোখে পড়ে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, দগ্ধ অনেক রোগীর শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে। ফলে তাদের চিকিৎসায় জরুরি ভিত্তিতে বিপুল পরিমাণ রক্তের প্রয়োজন হচ্ছে। এ খবরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন মানুষ। হাসপাতালের গেটের সামনে রক্তদাতাদের দীর্ঘ লাইন পড়ে গেছে। অনেকেই একসঙ্গে কয়েকজনকে সঙ্গে নিয়ে এসেছেন রক্ত দিতে।
হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকা রক্তদানে আগ্রহী এক ব্যক্তি বলেন, "সংবাদ দেখে আর ঘরে থাকতে পারিনি। স্ত্রীকেও সঙ্গে এনেছি। সে ‘ও’ পজিটিভ, আমি বি নেগেটিভ। যেখানেই প্রয়োজন, আমরা রক্ত দিতে প্রস্তুত।"
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও রক্তদানের আহ্বান ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রক্তদাতা সংগঠন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বার্ন ইনস্টিটিউটে এসে রক্তদান করছেন। যা মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)