ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন জাহেদ উর রহমান
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দায়িত্বের পরিধি বাড়ানো হয়েছে। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালনকারী এই উপদেষ্টা এখন থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম দেখভালের দায়িত্বও পালন করবেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বিন্যাসের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এর আগে গত ২৪ ফেব্রুয়ারি এবং ৪ মার্চ জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের বিভিন্ন দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন করা হয়েছিল।
সেই ধারাবাহিকতায় এবার প্রতিমন্ত্রীর পদমর্যাদায় (পলিসি ও স্ট্র্যাটেজি) দায়িত্ব পালনকারী ডা. জাহেদ উর রহমানের দায়িত্ব নতুন করে নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিনি বিদ্যমান দায়িত্বের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা