ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের বন্ধ বাতিল
নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের ট্রেন ভ্রমণ সহজ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীচাপ সামাল দিতে দেশের সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ সাময়িকভাবে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সোমবার (১৬ মার্চ) থেকে ঈদের আগের দিন পর্যন্ত সারাদেশে কোনো আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে না। ফলে নির্ধারিত বন্ধের দিনেও ট্রেনগুলো চলাচল করবে।
রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত ঈদুল ফিতর উপলক্ষে ট্রেন পরিচালনা সংক্রান্ত প্রস্তুতিমূলক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কর্মকর্তারা জানান, ঈদের পর আবার আগের নিয়ম অনুযায়ী ট্রেনের সাপ্তাহিক বন্ধ চালু করা হবে।
এদিকে ঈদযাত্রাকে স্বচ্ছ ও শৃঙ্খল রাখতে বড় স্টেশনগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে বিনা টিকিটের যাত্রীদের প্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, জিআরপি, আরএনবি, বিজিবি, র্যাব ও স্থানীয় পুলিশের সমন্বয়ে স্টেশন এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে, যাতে টিকিটবিহীন যাত্রী স্টেশনে প্রবেশ করতে না পারে।
এছাড়া সম্ভাব্য নাশকতা ঠেকাতে চলন্ত ট্রেন, রেললাইন ও স্টেশন এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। আরএনবি ও জিআরপি সদস্যদের পাশাপাশি র্যাব, বিজিবি এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক