ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনে (ইসি) দাখিলকৃত হলফনামায় অসত্য তথ্য দেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ইসিকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এই বিষয়ে কমিশনের পক্ষ থেকে সরাসরি কোনো আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই বলে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জানানো হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন শেখ হাসিনা এমন অভিযোগ তুলেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নির্বাচন কমিশনে (ইসি) পাঠানো এক চিঠিতে সংস্থাটি বলেছে, শেখ হাসিনা তার সম্পদের বিবরণে অসত্য তথ্য দিয়েছেন।
চিঠিতে দুদক উল্লেখ করে, এ ঘটনায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর আওতায় আইনগত পদক্ষেপ গ্রহণের সুযোগ রয়েছে। তবে ইসি জানিয়েছে, মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় পেরিয়ে যাওয়ায় সংস্থাটির হাতে এখন আর কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে দুদক সচিব বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, যেহেতু সময়কাল ইতোমধ্যে অতিক্রান্ত হয়েছে, তাই নির্বাচন কমিশনের এখতিয়ার সীমিত। তবে যেহেতু শেখ হাসিনা মিথ্যা হলফনামা দিয়েছেন, এটি দণ্ডবিধির ১৮১ ধারায় একটি অপরাধ। এ কারণে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট বা তার ঊর্ধ্বতন কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির ১৯৫(১) ধারায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করতে পারেন।
এর আগে ২২ মে, দুদক নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে অভিযোগ করে, নবম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার দাখিলকৃত হলফনামায় তার সম্পদ সম্পর্কিত তথ্য অসত্য। এতে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ