ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে 'ক্যারিয়ার টক' নামে ব্যতিক্রমী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। হলের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ফাইনান্সিয়ার্স অব জিয়া হল’ এই সেমিনারের আয়োজন করে।
শুক্রবার (১১ জুলাই) বিকালে আয়োজিত এই সেমিনারে অংশগ্রহণ করেন জিয়া হলের ১৪০ জনেরও বেশি শিক্ষার্থী। সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল ‘ক্যারিয়ার টক: পাথওয়ে টু পাবলিক সার্ভিসেস অ্যান্ড ক্র্যাকিং চার্টারড অ্যাকাউন্টেন্সি’।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন। তার দিকনির্দেশনামূলক বক্তব্যের মধ্যে দিয়ে সেমিনারের আনুষ্ঠানিক সূচনা হয়।

সেমিনারের মূল উদ্দেশ্য ছিলো বিসিএস ও সিএ–এই দুটি জনপ্রিয় ক্যারিয়ার পথ সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও প্রস্তুতির খুঁটিনাটি বিষয় তুলে ধরা। পাশাপাশি শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে বিদ্যমান দ্বিধাদ্বন্দ্ব দূর করা এবং একটি সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণে দিকনির্দেশনা দেওয়া।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন এএসপি (সুপারিশপ্রাপ্ত) মো. তৌফিক ইমাম খান। চার্টাড অ্যাকাউন্টার (সিএ) মো. রিয়াজ উদ্দিন। অতিথিদের মধ্যে আরো ছিলেন প্রভাষক ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মাসুদ রানা এবং প্রশাসন ক্যাডার (সুপারিশপ্রাপ্ত) মেহেদী হাসান।
এ বিষয়ে ‘ফাইনান্সিয়ার্স অব জিয়া হল’র সভাপতি শেখ মো. ইমরান হোসেন বলেন, “আমরা বিশ্বাস করি, অভিজ্ঞদের অভ্যন্তরীণ গল্প, সাফল্য-পথের চ্যালেঞ্জ ও প্রস্তুতির কৌশল শুনে শিক্ষার্থীরা তাদের নিজের জন্য একটি সুন্দর ক্যারিয়ার পরিকল্পনা তৈরি করতে পারবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের