ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
‘যতদিন বাংলাদেশ থাকবে ততদিন উচ্চারিত হবে জুলাই যোদ্ধাদের নাম’
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যতদিন বাংলাদেশের নাম থাকবে, জুলাই আন্দোলনের শহীদ, আহত ও যোদ্ধাদের নামও ততদিন উচ্চারিত হবে।
শুক্রবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে আয়োজিত এক প্রতীকী ম্যারাথনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “জুলাই-আগস্টের আন্দোলন শুধুমাত্র ইতিহাসের এক অধ্যায় নয় বরং এটি বাংলাদেশের জাতীয় চেতনার সঙ্গে গভীরভাবে যুক্ত। এই আন্দোলনের শহীদ, আহত ও লড়াকুদের নাম ভবিষ্যতেও গর্বের সঙ্গে উচ্চারিত হবে।”
আন্দোলনের লক্ষ্য বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন একটি দীর্ঘ ম্যারাথনের মতো। সময় যত লাগুক না কেন, দেশপ্রেম ও সংগ্রামের শক্তিতে আমরা সে স্বপ্ন বাস্তব করব।”
ম্যারাথন ও আন্দোলনের তুলনা টেনে উপদেষ্টা আরও বলেন, “এই প্রতীকী ম্যারাথনের অংশগ্রহণকারীদের যেমন আলাদা কোনো প্রশিক্ষণ ছিল না তেমনি সেই সময়কার সাহসী লড়াকুরাও প্রশিক্ষণ ছাড়াই লেথাল ওয়েপনের মুখোমুখি হয়েছিলেন।”
স্বাধীনতা-পরবর্তী সময়ে নাগরিক মর্যাদা ও সাম্যের যে সংগ্রাম শুরু হয়েছিল তা একটি সময়কালীন আন্দোলন নয় বলে মন্তব্য করে তিনি বলেন, “এই আন্দোলনের পেছনে ছিল একটি নতুন রাষ্ট্রকাঠামোর স্বপ্ন যা আজও পূর্ণতা পায়নি। এই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।”
ম্যারাথনে শহীদ পরিবারের সদস্য, আহত মুক্তিযোদ্ধা ও তরুণ প্রজন্মের প্রায় সাত শতাধিক প্রতিযোগী অংশ নেন। আয়োজন শেষে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং আহতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আবেগঘন পরিবেশ ও ‘জুলাই চেতনা’কে আগামী প্রজন্মে ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)